Showing posts with label Football. Show all posts
Showing posts with label Football. Show all posts

ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিতে আমেরিকা

ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিতে আমেরিকা
ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিতে আমেরিকা

ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিতে আমেরিকা


স্বাগতিক দেশ হওয়ার সুবিধাটা বেশ ভালোভাবেই নিচ্ছে আমেরিকা। ঘরের মাঠে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শতবর্ষী কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দেশটি। মাঠের খেলার থেকে দু'দলই মনোযোগী ছিল পেশি শক্তি প্রদর্শনের দিকে। তাই লাল কার্ড দেখেছে দু'দলই। দ্বিতীয়বারের মত কোপার কোয়ার্টার ফাইনালে উঠে শুরু থেকেই এগিয়ে যাওয়ার মিশনে আক্রমণ করতে থাকে আমেরিকা। ম্যাচের প্রথম ২৫ মিনিট কোন দলই তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। ২৭ মিনিটেই প্রথম গোলের দেখা পায় ক্লিন্সম্যানের দল। জার্মেইন জোন্সের অসাধারণ বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন ক্লিন্ট ডেম্পসি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে আমেরিকা। বিরতির পর যেন দু'দলই মাঠের খেলার থেকে শারীরিক খেলায় মেতে ওঠে। এ যেন বাঁচা-মরার লড়াই। ৫২ মিনিটেই ইকুয়েডরের এন্থনিও ভ্যালেন্সিয়া দ্বিতীয় হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। একই ফাউলের কারণে আমেরিকান মিডফিল্ডার জার্মেইন জোন্স সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দু'দলই ১০ জনের দলে পরিণত হয়। ৬৫ মিনিটে ডেম্পসির ক্রস থেকে দলকে ২-০ গোলে এগিয়ে দেন গায়সি জারদেস। দুই গোলে পিছিয়ে থেকেও গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইকুয়েডর। ৭৪ মিনিটে এন্থনিও মিনা ইকুয়েডরের পক্ষে একটি গোল শোধ দিলেও সেটি শুধুমাত্র ব্যবধান কমানোর কাজেই লাগে তাদের। ম্যাচের বাকিটা সময় আর কোন গোল না হওয়ায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আমেরিকা। ১৯৯৫ সালের পর আবারো কোপার সেমিতে উঠলো আমেরিকা। আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলার ম্যাচের জয়ী দলের সঙ্গে সেমিতে লড়বে তারা।

ডি মারিয়ার সুসংবাদ পেল আর্জেন্টিনা

ডি মারিয়ার সুসংবাদ পেল আর্জেন্টিনা
ডি মারিয়ার সুসংবাদ পেল আর্জেন্টিনা


ডি মারিয়ার সুসংবাদ পেল আর্জেন্টিনা


বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি, আর্জেন্টিনাও পেয়েছে বড় জয়। তারপরও পানামার সঙ্গে ম্যাচের পর অস্বস্তির একটা কাঁটা হয়তো খচখচ করছিল জেরার্ডো মার্টিনোর মনে। অ্যাঙ্গেল ডি মারিয়া যে চোট পেয়ে মাঠ ছেড়েছেন! সেই দুশ্চিন্তা এখন অনেকটাই কমে যাওয়ার কথা, চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন ডি মারিয়ার চোট গুরুতর কিছু নয়।
পানামার ম্যাচে ওটামেন্ডির গোলের উৎস ছিলেন ডি মারিয়াই। তাঁর বাঁ পায়ের সেট পিস থেকে হেড করে এগিয়ে দেন ওটামেন্ডি। তবে পুরো ম্যাচ খেলতে পারেননি ডি মারিয়া। পায়ে ব্যথা নিয়ে কাতরাতে কাতরাতে বিরতির আগেই মাঠ ছেড়েছেন।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কাল জানিয়েছে, চোট খুব একটা বড় কিছু নয়। তবে কবে ফিরবেন, সেটা নিশ্চিত করেনি। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। মেসিদের শেষ আট অবশ্য এর মধ্যেই নিশ্চিত হয়ে গেছে। ওই ম্যাচে হয়তো ডি মারিয়াকে নামানোর ঝুঁকি নেবেন না মার্টিনো। নকআউট পর্বের শুরু থেকেই দেখা যেতে পারে ডি মারিয়াকে।

১০ জনের আলবেনিয়াকে হারাল সুইজারল্যান্ড

১০ জনের আলবেনিয়াকে হারাল সুইজারল্যান্ড
১০ জনের আলবেনিয়াকে হারাল সুইজারল্যান্ড

১০ জনের আলবেনিয়াকে হারাল সুইজারল্যান্ড


বড় কোনো আসরে প্রথমবারের মতো খেলছে আলবেনিয়া। আর সেই তুলনায় ধারেভারে সুইজারল্যান্ড অনেকটাই এগিয়ে। ১০ জন নিয়েও সুইসদের কাঁপিয়েই দিয়েছিল আলবেনিয়া। শেষ পর্যন্ত অবশ্য ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সুইজারল্যান্ড। ইউরোতে ১০ বারের চেষ্টায় প্রথমবারের মতো নিজেদের প্রথম ম্যাচ জিতেছে সুইসরা। 
ম্যাচের ভাগ্য আসলে ঠিক হয়ে গেছে প্রথম পাঁচ মিনিটেই। জেরদান শাকিরির বাঁ পায়ের কর্নারটা ঠেকাতে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন আলবেনিয়ার গোলরক্ষক এতরিত বেরিশা। ভুলটা করেছেন ওখানেই, ফাঁকা পোস্টে বলটা হেড করে জালে জড়িয়ে দিতে ভুল করেননি সুইস ডিফেন্ডার ফাবিয়ান শার। 
পরে অবশ্য বেরিশা আরও বেশ কয়েকবার দলকে বাঁচিয়েছেন, তবে সুইস গোলরক্ষক ইয়ান সমারও কম যান না। প্রথমার্ধে ওয়ান টু ওয়ানে আলবেনিয়ার স্ট্রাইকার সাদিকুর শটে দারুণ এক সেভ করেছিলেন। ম্যাচ শেষের কয়েক মিনিট আগে আবার গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন বদলি খেলোয়াড় গাশি। কিন্তু সমার আবারও দুর্দান্ত এক সেভ করে তিন পয়েন্ট এনে দিয়েছেন দলকে। 
আলবেনিয়া আরও অনেক আগেই ১০ জনের দল হয়ে গেছে। ৩৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন আলবেনিয়ার অধিনায়ক লরিক সানা। তবে ১০ জন নিয়ে আলবেনিয়া খুব একটা খারাপ করেনি, বরং মাঝে মাঝেই প্রতিআক্রমণে ভীতি ছড়াচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত গোলটা নিজেদের দোষেই আর পাওয়া হয়নি।

মেসির অনুপস্থিতিতেই কর ফাঁকির মামলার বিচার শুরু

মেসির অনুপস্থিতিতেই কর ফাঁকির মামলার বিচার শুরু
মেসির অনুপস্থিতিতেই কর ফাঁকির মামলার বিচার শুরু


মেসির অনুপস্থিতিতেই কর ফাঁকির মামলার বিচার শুরু


আগেই জানিয়ে রেখেছিলেন, শুনানির সময়ে তিনি থাকবেন আদালতে। শত শত সাংবাদিক, আলোকচিত্রীও তাই উপস্থিত ছিলেন বার্সেলোনার আদালত প্রাঙ্গণে। লিওনেল মেসির কর ফাঁকির মামলায় বিচার বলে কথা! কিন্তু একটু চমকে যেতে হলো তাঁদের, আজ থেকে শুরু হয়েছে বিচারের কার্যক্রম, শেষ হবে ২ জুন। অথচ মেসিই আসতে পারেননি আদালতে। 
না থাকার মূল কারণ চোট। মেসির পক্ষের আইনজীবী আদালতের কাজের শুরুতে জানিয়ে দিয়েছেন, গত ২৮ মে হন্ডুরাসের সঙ্গে প্রীতি ম্যাচে পিঠের নিচের অংশে আঘাত পেয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। কোপা আমেরিকা শুরু হচ্ছে দুই দিন পর, যেখানে চিলির বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ৬ জুন। তার আগে সেরে উঠতে এখন চিকিৎ​সকের সঙ্গেই বেশি সময় দিতে হচ্ছে মেসিকে। 
তবে মেসি না আসতে পারলেও তাঁর বাবা হোর্হে হোরাসিও মেসি উপস্থিত ছিলেন আদালতে। কর ফাঁকির বিষয়ে তিনটি ভিন্ন মামলা আছে তাঁদের দুজনের বিপক্ষে। বার্সেলোনা ফরোয়ার্ড ও তাঁর বাবার বিরুদ্ধে অভিযোগ, দুজন মিলে বেলিজ ও উরুগুয়েতে কয়েকটি ভুয়া কোম্পানির কাগজপত্র দেখিয়ে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন। 
স্পেনের রাষ্ট্রপক্ষের কৌসুলিরা বলছেন, অভিযোগ সত্যি প্রমাণিত হলে জরিমানার পাশাপাশি দুজনেরই সাড়ে ২২ মাস জেল হওয়া উচিত। যদিও স্পেনের আইন অনুযায়ী, অপরাধ প্রথমবার হলে এবং সেটার সাজা দুই বছরের কম হলে অভিযুক্তকে জেল খাটতে হয় না। 
অবশ্য মেসি নিজেই আগে জানিয়েছেন, এসবের সঙ্গে তাঁর কোনো যোগ নেই। ২০১৩ সালের সেপ্টেম্বরে আদালতে মেসি বলেছিলেন, ‘অর্থের বিষয়গুলো বাবাই দেখেন। আমি শুধু সই করি, কিছু পড়ে দেখি না। আমি বাবাকে বিশ্বাস করি। আমি শুধু ফুটবলেই মনোযোগ দিতে চাই।’ এএফপি।

পানামার বিপক্ষে ব্রাজিলের সহজ জয়

পানামার বিপক্ষে ব্রাজিলের সহজ জয়
পানামার বিপক্ষে ব্রাজিলের সহজ জয়


পানামার বিপক্ষে ব্রাজিলের সহজ জয়


প্রস্তুতি ম্যাচে পানামার বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ব্রাজিল। দলের হয়ে দুটি করেন জোনাস ও গ্যাব্রিয়েল বারবোসা। রিকার্ডো অলিভিরার ইনজুরির কারণে এ ম্যাচে কার্লোস দুঙ্গার দলে সুযোগ পান জোনাস। আর এ সুযোগকে কাজে লাগিয়ে প্রায় চার বছর পর জাতীয় দলের হয়ে গোল করেন তিনি। সর্বশেষ ২০১১ সালে মিশরের বিপক্ষে সেলেকাওদের হয়ে গোল করেন তিনি। এদিন, খেলার মাত্র ২ মিনিটেই জোনাসের শটে এগিয়ে যায় ব্রাজিল। আর ওই এক গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় দুঙ্গার শিষ্যরা। বিররিত পর অভিষিক্ত গ্যাব্রিয়েলের ৭৩ মিনিটের গোলে ২-০ তে এগিয়ে যায় সেলেকাওরা। পরবর্তীতে দু'দল গোল করতে ব্যর্থ হলে ওই ২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।