Showing posts with label News. Show all posts

আ’লীগ নেতা আজিজুল জানতেন তার ছেলে জঙ্গি
আ’লীগ নেতা আজিজুল জানতেন তার ছেলে জঙ্গি
রাজধানীর কল্যাণপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৯ তরুণের মধ্যে সাব্বিরুল হক কণিক (২২) নামে একজন চট্টগ্রামের আনায়ারা উপজেলার বাসিন্দা বলে সনাক্ত করেছে পুলিশ।
পুলিশ জানায়, আনোয়ারা উপজেলার বরুমচড়ার ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরী রাশেদের ছেলে। আজিজুল হক চৌধুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
আনোয়ারা থানা পুলিশের একটি দল গতকাল মধ্যরাতে সাব্বিরুল গ্রামের বাড়িতে গিয়ে খবর নিয়েছে। তবে দীর্ঘদিন ধরে সাব্বিরুলের পরিবার চট্টগ্রাম শহরে বসবাস করে আসছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘ঢাকায় নিহত জঙ্গিদের একজন আনোয়ারার বাসিন্দা খবর পেয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে আমরা বরুমচড়ায় আজিজুল হক চৌধুরী রাশেদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে আত্মীয়-স্বজনরা বিভিন্ন অনলাইনে পত্রিকায় প্রকাশিত ছবি দেকে একজনকে সাব্বিরুল বলে সনাক্ত করলেও তার পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি।’
ওসি আরো বলেন, ‘সাব্বিরের পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে থাকায় আমরা আজ বুধবার এ ব্যাপারে বিস্তারিত খবরা-খবর নেবো।’
ওসি আবদুল লতিফ বলেন, ‘অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় আটক জঙ্গি হাসান নিহত ৯ জনের মধ্যে ৮ জনের নাম জানিয়েছে। তার বর্ণনায় সাব্বিরুল হক কণিকের নাম সাব্বির বলে উল্লেখ রয়েছে। তাছাড়া পুলিশ সদর দপ্তর থেকে নিহতদের ছবি প্রকাশ করে তাদের পরিচয় জানতে চেয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারার বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরী রাশেদের ছেলে কণিক চার মাস ধরে নিখোঁজ ছিল। সন্তান বিপথগামী হয়েছে বুঝতে পেরে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরিও করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সাব্বিরের পরিবারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহতদের মাঝে সাব্বিরের ছবি দেখে গতকাল রাতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তারা প্রকাশিত ছবির নিচের সারির মাঝেরজনকে সাব্বির বলে শনাক্ত করেন।
জানা গেছে, সাব্বিরুলের বাবা আজিজুল হক এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। তিনি সপরিবারে চট্টগ্রাম শহরে বাস করেন। চাকরি করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। তার বড় ভাই মোজাম্মেল হক চৌধুরী একজন মুক্তিযোদ্ধা। আজিজুল হকের সন্তান এভাবে জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে, এলাকার মানুষের কাছে তা অবিশ্বাস্য মনে হচ্ছিল।
সাব্বিরুলের বাবা আজিজুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, আমাদের পরিবার বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। এমন পরিবারের সন্তান হয়ে কণিকের বিপথগামী হওয়া ব্যাপারটি আমরা আঁচ করতে পারিনি। এটা আমার এবং আমার পরিবারের জন্য বড়ই কষ্টের। ভয়, শঙ্কা আর লজ্জায় এ ব্যাপারে এতদিন জিডি করেননি বলে জানান তিনি।
পারিবারিক সূত্র জানায়, কণিক আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি)ইকনোমিক অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র ছিল। গোল্ডেন জিপিএ পেয়ে সরকারি মুসলিম হাইস্কুল থেকে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করে।
এলাকার একাধিক সূত্র জানায়, সাব্বিরুল ছোটকাল থেকে ইসলাম ধর্মের প্রতি বেশি ঝোঁক ছিল। আনোয়ারা পশ্চিম পটিয়া এলাকায় ধর্মীয় প্রচারে মাইক ব্যবহার বিরোধী একটা গ্রুপ রয়েছে। সাব্বিরুল প্রথম দিকে সে গ্রুপের সমর্থক ছিল। পরে সে তাবলিগের কথা বলে মাঝে মাঝে সপ্তাহ-দশদিনের জন্য উধাও হয়ে যেত। বছরখানেক আগে একবার তিন মাসের জন্য নিরুদ্দেশ থাকার পর বাসায় ফিরে আসে।
ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা
ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা
এ বছর বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ৬৫ টাকা এবং সর্বোচ্চ ১৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর ফিতরার হার সর্বোচ্চ একই থাকলেও সর্বনিম্ন ছিল ৬০ টাকা। বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের যে কোনো একটি পণ্যের এক কেজি ৬৫০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে ফিতরা নির্ধারণ করা হয়েছে।
ইফতারে খেজুর রাখুন!
ইফতারে খেজুর রাখুন!
পুষ্টিগুণ বিচারে শুধু রমজান মাসে নয় সারা বছরই খাদ্যতালিকায় খেজুর রাখতে পারেন। রোজায় দীর্ঘ সময় খালি পেটে থাকতে হয়। এ কারণে শরীরের প্রচুর গ্লুকোজের দরকার।গরম কিংবা ঠাণ্ডাজনিত জ্বর বা সংক্রামক জ্বর, কণ্ঠনালির ব্যথা বা ঠাণ্ডাজনিত সমস্যা এবং শ্বাসকষ্টের বিরুদ্ধে খেজুর লড়াই করে। নিয়মিত খেজুর খেলে হৃদরোগ ভালো হয়। খেজুরে বিদ্যমান ক্যালসিয়াম দাঁত ভালো রাখতে সাহায্য করে।
ফুসফুস সুরক্ষার পাশাপাশি মুখগহ্বরের ক্যান্সার প্রতিরোধ করে এ ফল। খেজুর রক্ত উৎপাদন করে শরীরের রক্তের চাহিদা পূরণ করে। খাবার হজম করতে সহয়তা করে, খাবারে রুচি বাড়ায়। ভিটামিন সি থাকায় খেজুর চুল ও ত্বক ভালো রাখে।
এ ফল প্রসবপরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে শরীর সুস্থ রাখে।
এত প্রাণহানির দায় কার
এত প্রাণহানির দায় কার
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘাত ও বিপুল প্রাণহানির দায় সরকারি দল আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের বলে মনে করে অধিকাংশ রাজনৈতিক দল। কারণ, নির্বাচন কমিশন তার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করেনি। আর সরকারি দল আওয়ামী লীগের দায়, তারা নিজ দলের বিদ্রোহ-বিক্ষোভ দমন করতে পারেনি বলেই সংঘাত হয়েছে।
তবে নির্বাচন কমিশন এ দায় মানতে নারাজ। তারা মনে করে, দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি এর জন্য দায়ী। অন্যদিকে আওয়ামী লীগ মনে করছে, ইউপি নির্বাচন দলের ভেতরে বিভাজন বাড়িয়েছে, করেছে বদনামেরও ভাগীদার।
মূলধারার রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে ইউপি নির্বাচন এবং এ নির্বাচন ঘিরে প্রাণহানি সম্পর্কে এই মূল্যায়ন পাওয়া গেছে। গত ২২ মার্চ থেকে ছয় ধাপের ইউপি নির্বাচন শুরু হয়। এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতায় ৯৯ জনের প্রাণ গেছে। অতীতে আর কোনো ইউপি নির্বাচনে এত প্রাণহানির ঘটনা ঘটেনি বলে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যমতে, এর আগে ১৯৮৮ সালে ইউপি নির্বাচনে সবচেয়ে বেশি ৮৮ জনের প্রাণহানি হয়। স্বৈরশাসক এরশাদের ক্ষমতার শেষ দিকে ওই নির্বাচন হয়েছিল।
এখন পর্যন্ত পাঁচ ধাপে ৩ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হয়েছে। আগামী ৪ জুন হবে শেষ ধাপের ভোট। প্রথম পাঁচ ধাপে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা প্রায় ৬৭ শতাংশ ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র চেয়ারম্যান হওয়া ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী।
প্রশ্ন উঠেছে, দেশে রাজনৈতিক উত্তেজনা নেই। প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সরকার নিজেকে শক্তিশালী মনে করছে। এই পরিস্থিতিতে ইউপি ভোটে বিপুল এই প্রাণহানির কারণ কী? এই প্রশ্নে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল তিনটি কারণের কথা বলেছেন। প্রথম কারণ হচ্ছে দলীয় প্রতীকে নির্বাচন। দ্বিতীয় কারণ হচ্ছে আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী সব প্রার্থীর মধ্যে যেকোনো মূল্যে জয়ের তাড়না। অন্য কারণটি রাজনৈতিক, আর তা হচ্ছে বিরোধী দলের দুর্বল অবস্থান।
আওয়ামী লীগের তিনজন কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা মনে করেন, দলীয় প্রতীকে নির্বাচন বলে মাঠপর্যায়ের নেতাদের মধ্যে যেকোনো মূল্যে জয়ী হওয়ার তাড়না তৈরি হয়েছে। এ জন্য মনোনয়ন পেতে প্রার্থীরা টাকা, শক্তি—সবই কাজে লাগিয়েছেন। এতে নানা পক্ষ-প্রতিপক্ষ সক্রিয় হয়ে ওঠে। শুরুতে বিবদমান পক্ষগুলোকে ভাগে আনার আন্তরিক চেষ্টা করা হয়নি। এ জন্য তারা বেপরোয়া হয়ে সংঘাতে লিপ্ত হয়। তৃতীয় পর্ব থেকে সংঘাত থামাতে বার্তা দেওয়া হলেও তা আমলে নেননি মাঠপর্যায়ের নেতারা। তবে এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সংঘাত কমিয়ে আনা যাবে বলে নেতারা মনে করেন।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনে পাড়া, মহল্লা ও অঞ্চলভিত্তিক নানা সমস্যা সামনে চলে আসে। আর দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে আওয়ামী লীগসহ রাজনৈতিক দলগুলোতেও নানা মেরুকরণ কাজ করেছে। যে সংঘাত ও প্রাণহানি হয়েছে, তা কারোরই কাম্য নয়। সরকার ও আওয়ামী লীগ খুবই আন্তরিক ছিল। প্রথমবার দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে বলে অভিজ্ঞতার কিছুটা ঘাটতি ছিল। ভবিষ্যতে এর চেয়ে ভালো নির্বাচন হবে।
তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির তথাকথিত নির্বাচনের পর আসলে দেশে আর নির্বাচনের পরিবেশ নেই। এরপরও দলীয় প্রতীকে সরকার ইউপি নির্বাচন করে প্রাণহানি উসকে দিয়েছে। সংঘাতের মূলে আওয়ামী লীগ, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর অংশ। নির্বাচন কমিশন পুরোপুরি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এখানে বিরোধী দল সবল না দুর্বল, সে বিষয় নেই। আসলে নির্বাচনের পরিবেশই নেই।
তবে নির্বাচন কমিশনার আবু হাফিজ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সহিংসতার জন্য যারা কমিশনকে দোষারোপ করছে তারাই বলুক, কী করলে হানাহানি বন্ধ হবে। কমিশন সেটাই করবে। তিনি বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হলে এ দেশে পুলিশ ছাড়াই সুষ্ঠু নির্বাচন হবে।’
১৪ দল ও সরকারের শরিক দলগুলোর গুরুত্বপূর্ণ নেতারা মনে করেন, আওয়ামী লীগ নিজেরা প্রস্তুত না হয়েই দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন শক্তিশালী থাকলে এতটা সমস্যা হতো না। সঙ্গে আওয়ামী লীগও রাজনৈতিক দায়িত্ব পালন করেনি।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, আসলে আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচনের ধারণাটা বুঝতে পারেনি, প্রস্তুতও ছিল না। এ জন্যই বিপুল বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় এবং একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। এর দায় তাদের ওপর বর্তায়। আর নির্বাচন কমিশন কেন তাদের ক্ষমতা প্রয়োগ করল না, এটা বোধগম্য নয়।
সরকারের শরিক একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল দুজন নেতা বলেন, কেউ দায় নিক আর না নিক, মানুষ তো মারা গেছে। এভাবে মানুষ মেরে তো গণতন্ত্র হতে পারে না। তাঁরা বলেন, নির্বাচন কমিশন পুরোপুরিই ব্যর্থ হয়েছে। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। এখন এইচ এম এরশাদ খুশি হতে পারেন এই ভেবে যে গণতান্ত্রিক সরকারও তো তাঁকে ছাড়িয়ে গেছে।
মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, ১৯৮৮ সালের নির্বাচনটা ভিন্ন প্রেক্ষাপটে হয়েছে। ওই সময় সব রাজনৈতিক দল এরশাদ ঠেকাতে এককাট্টা ছিল। তখন রাজনৈতিক সংঘাত ও কর্মসূচিও ছিল তুঙ্গে। এরশাদ রাজনৈতিক সংকট ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই একের পর এক স্থানীয় সরকারের নির্বাচন দিয়েছেন। এ জন্য সংঘাতও হয়েছে।
জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ১৯৮৮ সালের প্রাণহানির সংখ্যা এত নয়। সংঘাত-প্রাণহানি হয়েছে। তবে এবার সবকিছুকে ম্লান করে দিয়েছে। এর অর্থ হচ্ছে, কেউ অতীত থেকে শিক্ষা নেয়নি। নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেনি। তারা বলুক যে সরকার তাদের সহায়তা করেনি। আর সরকারি দলের ভূমিকা সঠিক না বেঠিক, এটা বিবেকবান যে কেউ বুঝতে পারে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, এবার ইউপি ভোটে প্রাণহানির যেমন রেকর্ড হয়েছে, তেমনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ারও রেকর্ড হয়েছে। এর দায় পুরোপুরি নির্বাচন কমিশন ও সরকারের। আসলে জয়ী হলেই কোটি কোটি টাকার বাণিজ্য করা যাবে-এই তাড়নার কারণেই সংঘাত।
নির্বাচনে প্রাণহানি ও দায়দায়িত্ব সম্পর্কে জাসদের একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, সরকারি দল ও নির্বাচন কমিশন কেউ তাদের দায়িত্ব পালন করতে পারেনি। সবাই মিলে সংঘাতের ভোট-সংস্কৃতি বন্ধ না করতে পারলে মানুষ হতাশ হয়ে পড়বে।

Subscribe to:
Comments (Atom)