Showing posts with label Cricket. Show all posts
Showing posts with label Cricket. Show all posts

কাল ইংল্যান্ড যাচ্ছেন মুস্তাফিজ

কাল ইংল্যান্ড যাচ্ছেন মুস্তাফিজ
কাল ইংল্যান্ড যাচ্ছেন মুস্তাফিজ


কাল ইংল্যান্ড যাচ্ছেন মুস্তাফিজ


অবশেষে ইংল্যান্ডের ভিসা লাগল মুস্তাফিজুর রহমানের পাসপোর্টে। কাল সকাল ১০টায় বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে উড়াল দেবেন বাংলাদেশ দলের বাঁহাতি এই পেসার।

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং ৫০ ওভারের ম্যাচের টুর্নামেন্টের জন্য মুস্তাফিজকে দলে নিয়েছে ইংলিশ কাউন্টির দল সাসেক্স। তবে আইপিএল থেকে চোট নিয়ে ফেরায় একটু দেরি করেই দলে যোগ দিচ্ছেন তিনি। মাঝে এক মাসেরও বেশি সময় লেগেছে তাঁর চিকিৎসা, পুনর্বাসন ও অনুশীলনে। ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন গত ১১ জুলাই।
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের পরের ম্যাচ আগামী পরশু। কাল লন্ডন পৌঁছে এই ম্যাচেই মুস্তাফিজ খেলতে নামবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবু আগামী পরশু থেকে সাসেক্সের গ্রুপ পর্বের পূর্ণ সূচিতে চোখ রাখতে পারেন। ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্টার স্পোর্টসে।

মুস্তাফিজের সেরে উঠতে আরও ৬ সপ্তাহ

মুস্তাফিজের সেরে উঠতে আরও ৬ সপ্তাহ
মুস্তাফিজের সেরে উঠতে আরও ৬ সপ্তাহ

মুফিজের সেরে উঠতে আরও ৬ সপ্তাহস্তা


সতীর্থরা ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে, মুস্তাফিজের সময় কাটছে পুনর্বাসনে। আইপিএল থেকে দুটি চোট নিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার। একটি সমস্যা ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে, অন্যটি অ্যাঙ্কেলের নিচের দিকে। আইপিএল-ব্যস্ততা শেষে নয় দিনের ছুটি শেষে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ জুন থেকে। 
মুস্তাফিজের সেরে উঠতে ঠিক কত দিন লাগবে, শুরুতে অবশ্য জানা যায়নি। তবে আজ বিসিবির ট্রেনার মারিও ভিল্লাভারায়ান জানিয়েছেন, পুরোপুরি সেরে উঠতে তাঁর লাগবে ছয় সপ্তাহ। গত কদিনে মুস্তাফিজের উন্নতিতে সন্তুষ্টিই প্রকাশ করলেন মারিও, ‘তাকে সপ্তাহের ভিত্তিতে মূল্যায়ন করছি। আগামী সপ্তাহে আবার মূল্যায়ন করে পরবর্তী করণীয় ঠিক করব। তবে সে ভালো করছে।’ মুস্তাফিজ কত দিনের মধ্যে সেরে উঠতে পারেন, এ প্রসঙ্গে মারিও জানালেন, পুরোপুরি ফিট হতে ৬ সপ্তাহ লাগবে।
সেটি হলে প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে মুস্তাফিজের খেলা হচ্ছে না। প্রিমিয়ার লিগ শেষ হওয়ার কথা আগামী সপ্তাহে। একই সঙ্গে অনিশ্চিত তাঁর কাউন্টি খেলাও।



শীর্ষেই রইল ভিক্টোরিয়া

শীর্ষেই রইল ভিক্টোরিয়া
শীর্ষেই রইল ভিক্টোরিয়া

শীর্ষেই রইল ভিক্টোরিয়া


সুপার লিগটাও জয় দিয়ে শুরু করল ভিক্টোরিয়া। এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শীর্ষ দলটি আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৩ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। লিগে ভিক্টোরিয়ার এটা টানা চতুর্থ জয়।
আগের রাত ও ভোরের বৃষ্টিতে ম্যাচটা নেমে আসে ৪০ ওভারে। বেলা সোয়া ১১টায় শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট নিয়ে ভিক্টোরিয়া করে ৬ উইকেটে ২৭২ রান। ফিফটি করেছেন আবদুল মজিদ (৬৮ বলে ৭২) ও মুমিনুল হক (৪৭ বলে ৫৫)। প্রাইম ব্যাংক এরপর পুরো ৪০ ওভার ৮ উইকেট হারিয়ে তুলতে পারে ২৪৯ রান।
৪০ ওভারের ম্যাচ। লক্ষ্য ২৭৩। রান তাড়াটা সমীকরণ মেনেই শুরু করে প্রাইম ব্যাংক। দুই ওপেনার মেহেদী মারুফ ও শানাজ আহমেদ শুরু করেন তেড়েফুঁড়ে। মাত্র ৭.২ ওভারেই উদ্বোধনী জুটিতে ৫৫ রান। এতে অবশ্য মাত্র ১৩ রানই অবদান শানাজের। অন্যপ্রান্তে মারুফ ছিলেন মারমুখো। তাঁর ৪৩ বলের ৫৫ রানের ইনিংসে আছে ৫টি চার; কাভার ও স্কয়ার লেগের ওপর দিয়ে মারা তিনটি বিশাল ছয়।

দলকে ১১৯ রানে রেখে বিদায় নেন মারুফ। ১৭তম ওভারেই প্রথম বোলিংয়ে আসেন মুমিনুল হক। তাঁর প্রথম বলটাকেই উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে চতুরাঙ্গা ডি সিলভার হাতে ক্যাচ তুলে দেন মারুফ। এর আগেই রানআউট হয়ে ফিরেছেন শ্রীলঙ্কান শেহান জয়াসুরিয়া।
তবে নূরুল হাসানকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সাব্বির রহমান। ২৮ বলে ১টি করে চার ও ছয়ে ২৭ রান করা সাব্বির শর্ট মিডউইকেটে আল আমিনের হাতে ক্যাচ তুলে। প্রাইম ব্যাংকের রান তখন ১৬৯। ৩ রান পর নেই সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠা নূরুল হাসানও। নাদিফ চৌধুরীর সরাসরি থ্রোতে রানআউট হওয়ার আগে ৪৮ বলে ৫২ রান নূরুলের।
নাদিফের অসাধারণ ফিল্ডিংয়ের ঝলক আরেকবার দেখেছে ফতুল্লার দর্শকেরা। ষষ্ঠ উইকেট শুভাগত হোমকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েছিলেন তাইবুর রহমান। ৩৪তম ওভারে পেসার কামরুলের শেষটা বলটাকে স্কয়ার লেগের আকাশে তুলে দেন তাইবুর। মিড অন থেকে দৌড়ে এসে সামনে ঝাঁপিয়ে দারুণভাবে ক্যাচটা মুঠোবন্দী করেন ভিক্টোরিয়ার অধিনায়ক।
এরপর প্রাইম ব্যাংকের বাকি ব্যাটসম্যানরা শুধু ব্যবধানই কমিয়েছেন। এই জয়ে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এককভাবেই পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল ভিক্টোরিয়া। ১২ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক পড়ে রইল ষষ্ঠস্থানে।

পয়লা রোজায় মুস্তাফিজের বাড়িতে উৎসব ভাব...

পয়লা রোজায় মুস্তাফিজের বাড়িতে উৎসব ভাব...
পয়লা রোজায় মুস্তাফিজের বাড়িতে উৎসব ভাব...


পয়লা রোজায় মুস্তাফিজের বাড়িতে উৎসব ভাব...

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানদের বাড়িতে সকাল থেকে উৎসব উৎসব ভাব। যেন আগাম ঈদের আমেজ। সকাল থেকে বাড়ির লোকদের অবসর নেই। বিশেষ করে বাবা আবুল কাসেম গাজীর ব্যস্ততার যেন অন্ত নেই। শুধু পায়চারি আর তদারকি। কোনো কিছুতে যেন সমস্যা না হয়।
গত বছর ঈদে মুস্তাফিজুর রহমান বাড়িতে ছিলেন না। রোজাও কেটেছে বাড়ির বাইরে। এবার প্রথম রোজায় মুস্তাফিজ বাড়িতে আছেন। আগে থেকে পরিবারের ইচ্ছা ছিল মুস্তাফিজ বাড়িতে থাকলে পয়লা রোজায় বিশেষ আয়োজন করা হবে।
এ জন্য গ্রামের আটটি মসজিদে প্রথম রোজায় ইফতারের আয়োজন করা হয়। পূর্ব তেঁতুলিয়া, বরেয়া, তেঁতুলিয়া বাজার, তেঁতুলিয়া সানাবাড়ি, বরেয়া পশ্চিমপাড়া, তেঁতুলিয়া মাঝেরপাড়া, রাজাপুর ও ঘুষড়ে জামে মসজিদে হাজার তিনেক রোজদারের জন্য করা হয় ইফতারের আয়োজন। এ জন্য আগে থেকে গরু কিনে রাখা ছিল। ইফতারির জন্য বাবুর্চি দিয়ে রান্না হয় তেহারি। সঙ্গে রাখা হয়েছে খেজুর ও শরবত।
ছোট চাচা ফজলুর রহমান জানালেন, আজ পয়লা রোজা। মুস্তাফিজসহ পরিবারের সবাই রোজা রেখেছিলেন। মুস্তাফিজ ইফতার করেন বাড়ির পাশের পূর্ব তেঁতুলিয়া জামে মসজিদে। পরিবারের কেউ কেউ বাড়িতে ইফতার করেন।
বন্ধু হাফিজুর রহমান জানালেন, তাঁরা একসঙ্গে ইফতার করেছেন।
আইপিএল জয় করে প্রায় দুই মাস পর গত ৩১ মে মুস্তাফিজুর রহমান ঢাকা থেকে সাতক্ষীরার গ্রামের বাড়ি তেঁতুলিয়ায় আসেন। মা-বাবা, ভাইবোনসহ পরিবারের সঙ্গে সময় কাটানো ও বিশ্রাম নেওয়ায় ছিল তাঁর উদ্দেশ্য।

২ মাস পর বিসিবিতে মুস্তাফিজ

২ মাস পর বিসিবিতে মুস্তাফিজ
২ মাস পর বিসিবিতে মুস্তাফিজ


২ মাস পর বিসিবিতে মুস্তাফিজ


ঢাকায় পৌঁছেছেন কাল রাতে। তখনই জানা গিয়েছিল মুস্তাফিজুর রহমান আজ আসবেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে। বেলা সাড়ে ১১টার দিকে তিনি এলেন। গত ৫ এপ্রিল বিসিবি একাডেমি ভবন থেকে যখন লাগেজ গুছিয়ে আইপিএল খেলতে রওনা হয়েছিলেন, মুস্তাফিজের মুখে ছিল চিন্তার ছাপ। বড় টুর্নামেন্ট, আশপাশে থাকবে না পরিচিত কেউ, টেনশন কাজ করাটাই ছিল স্বাভাবিক। প্রায় দুই মাস পর আবারও যখন প্রিয় ঠিকানায় ফিরলেন, তাঁর মুখে বিস্তৃত হাসি।

বিসিবিতে এসে প্রথমে গেলেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের কক্ষে। খানিক পরে সেখানে এলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আইপিএল ফাইনালের আগে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন। মাঠে আসার পর থেকেই মুস্তাফিজকে অনুসরণ করা সাংবাদিকদের কৌতূহল ছিল সেই চোট নিয়েই। কতটা গুরুতর এই চোট? তিনি কি পারবেন সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে?
প্রায় দেড় ঘণ্টা পর একাডেমি ভবনের মেডিকেল রুম থেকে মুস্তাফিজ গেলেন বোর্ড অফিসে। বিসিবির কয়েকজন কর্মকর্তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে বের হন ঘণ্টা খানেক পর। মিডিয়া ম্যানেজারের রুমে উঁকি দিয়ে দেখা পেলেন ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। তবে বিসিবিতে প্রায় আড়াই ঘণ্টা থাকলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই বলেননি মুস্তাফিজ। 
তাঁর চোট সম্পর্কে জানাতে তাই সংবাদমাধ্যমের সামনে দাঁড়াতে হলো বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে। তিনিও পরিষ্কার করে কিছু বলেননি। তবে এটা নিশ্চিত, আপাতত কয়েকটা দিন খেলার মধ্যে থাকছেন না মুস্তাফিজ, ‘ও কাল আইপিএল থেকে ফিরেছে। আমরা তাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিচ্ছি। ফিজিও-চিকিৎসকেরা তার ফিটনেস পরীক্ষা-নিরীক্ষা করেছেন। সামনে আরও দেখা হবে। এসবের রিপোর্ট দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেব।’ 
মুস্তাফিজের আজ বিকেলেই সাতক্ষীরার উদ্দেশে রওনা দেওয়ার কথা। মন যে পড়ে আছে তেঁতুলিয়া গ্রামে! প্রায় দুই মাস পরিবারের বাইরে কাটিয়ে নিশ্চয়ই হাঁপিয়ে উঠেছেন ‘হোম সিক’ মুস্তাফিজ। কটা দিন প্রিয়জনদের সঙ্গে কাটাতেই পারেন ‘কাটার মাস্টার’।