Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

ফেসবুক অ্যাকাউন্টকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ৫ উপায়

ফেসবুক অ্যাকাউন্টকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ৫ উপায়
ফেসবুক অ্যাকাউন্টকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ৫ উপায়

ফেসবুক অ্যাকাউন্টকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ৫ উপায়


এ ওয়ান নিউজ ডেস্ক:
ফেসবুককে যতটা পছন্দ করেন তার চেয়েও বেশি সময় কাটানো হয় এখানে। কিন্তু অধিকাংশ ব্যবহারকারীরাই এর সেটিংস সম্পর্কে বেশি ধারণা রাখেন না। ফলে তাদের প্রোফাইলগুলো অনিরাপদ থেকে যায়। এখানে ফেসবুকে সর্বোচ্চ নিরাপদ করতে নিন বিশেষজ্ঞের পরামর্শ।

১. লগ ইন অ্যালার্ট ব্যবহার করুন : কেউ যদি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করার চেষ্টা করেন, তবে আপনাকে জানান দেবে ফেসবুক। এর জন্য ফেসবুকে লগ ইন করে সেটিংস মেনুতে যান। সিকিউরিটিতে ক্লিক করে লগইন অ্যালার্টস-এ গিয়ে এডিট করুন। গেট নোটিফিকেশনস এবং ইমেইল লগ ইন অ্যালার্ট চালু করুন। এটি সেভ করুন। কেউ আপনার অগোচরে অ্যাকাউন্টে ঢুকতে চাইলে তার তথ্য দেবে ফেসবুক। প্রতিবারই লগইন করলে অ্যালার্ট পাবেন। এ ছাড়া নির্দিষ্ট যন্ত্র থেকে লগইন করার বিষয়টিও ঠিক করে রাখতে পারবেন। নতুন কোনো ব্রাউজার থেকে নতুন যন্ত্রের লগইন করার সময় ফেসবুক এটাকে মনে রাখবে কিনা তা জানতে চাইবে। করতে চাইলে সেব ব্রাউজার করতে হবে।

২. রিকোয়েস্ট লগইন অ্যাপ্রোভালস : নিজের অ্যাকাউন্টে কিভাবে লগইন করবেন তাও নজরদারি করে ফেসবুক। কয়েকটি পদক্ষেপ নিলেই আগের অব্যবহৃত কোনো যন্ত্র থেকে কেউ আপনার অ্যাকাউন্টেল লগইন করলে তা দেখবে ফেসবুক। সিকিউরিটি সেটিংস-এ গিয়ে ‘রিকোয়ার এ সিকিউরিটি কোড টু অ্যাকসেস মাই অ্যাকাউন্ট ফ্রম আননোন ব্রাউজারস’ লেখা বক্সে ক্লিক করুন। একটি সিকিউরিটি কোড পাওয়ার জন্য লিখিত নির্দেশনা অনসরণ করুন এবং পাসওয়ার্ড পুনরায় দিন। রিকোয়েস্টটি নিশ্চিতকরণের পর একটি বক্স পপ আপ হবে যাতে প্রক্রিয়াটি সম্পন্নের বিষয়ে তথ্য দেওয়া থাকবে। এখানে ‘নো থ্যাঙ্কস, রিকোয়ার এ কোড রাইট অ্যাওয়ে’ লেখা বক্সে ক্লিক করতে হবে।

৩. বাড়তি কোড হাতে রাখুন : লগইন অ্যাপ্রোভালস চালু করলে নতুন স্থান থেকে লগ করার সময় নিরাপত্তা কোড চাইবে। এটা টেক্সটের মাধ্যমে বা কোড ডেনারেটর শাখা থেকে তা উদ্ধার করতে হবে। যদি ফোন বা ট্যাবে প্রবেশ করতে না পারেন, তারপরও লগইন করতে কোড লাগবে আপনার। এর জন্য ফেসবুক ১০টি এলোমেলো কোড দেবে আপনাকে। এসব কোডের যে তালিকা দেখাবে তা প্রিন্ট করে রেখে দিন।

৪. কোথায় লগইন এবং লগ আউট করেছিলেন তা খেয়াল রাখুন : যদি অন্য কোনো যন্ত্র থেকে ফেসবুকে প্রবেশ করেন এবং লগ আউট করতে ভুলে যান, তবে যে কেউ আপনার ব্যক্তিগত তথ্য দেখতে পারেন। নিজের ব্রাউজার থেকে ফেসবুক সিকিউরিটি সেটিংস-এ ‘হোয়ার ইউ আর লগড ইন’-এ যান। আপনার সাম্প্রতিক লগইন তালিকাটি দেখুন।

যদি কারো জন্য ফোন ও ইমেইলে অ্যাকসেস না পান তবে সিকিউরিটি কোডের দরকার নেই। ফেসবুকের কাছের বন্ধুদের কাছ থেকে লগইন কোড সংগ্রহ করতে পারবেন। যদি দুজন দুজনের বিশ্বস্ত হয়ে থাকেন, তবে দারুণ মিলবে। লিগেসি কন্ট্যাক্টস পৃথক বিষয়। কারো অবর্তমানে তার ফেসবুক অ্যাকাউন্ট দেখাশোনা করতে বৈধ অনুমতি লাগবে। লিগেসি কন্ট্যাক্টটি টাইমলাইনে পিন করে রাখা যাবে। এতে ফ্রেন্ড রিকোয়েস্ট বা প্রোফাইলের ছবি আপডেট হয়ে যাবে। এমনকি একটি সময়ের পর অ্যাকাউন্টটি মুছেও ফেলা যাবে। এসব কাজ সিকিউরিটি সেটিংস-এর ট্রাস্টেড কন্ট্যাক্টস অ্যান্ড লিগেসি কন্ট্যাক্টস-এর অধীনে সম্পন্ন করা সম্ভব।



কুলিং ফ্যান ছাড়াই ঠান্ডা থাকবে আসুসের নতুন ল্যাপটপ!

কুলিং ফ্যান ছাড়াই ঠান্ডা থাকবে আসুসের নতুন ল্যাপটপ!
কুলিং ফ্যান ছাড়াই ঠান্ডা থাকবে আসুসের নতুন ল্যাপটপ!


কুলিং ফ্যান ছাড়াই ঠান্ডা থাকবে আসুসের নতুন ল্যাপটপ!


বিশ্বের সর্বপ্রথম লিকুইড কুল ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে তাইওয়ানের টেক জায়ান্ট আসুস। এতদিন কুলিং ফ্যানের মাধ্যমে ঠাণ্ডা রাখা হত ল্যাপটপ এবার সেই পাখার স্থান দখল করছে পানি! পানি ঠাণ্ডা হলেই ঠাণ্ডা থাকবে আপনার সাধের ল্যাপটপটি।
প্রস্তুতকারক সংস্থার মতে, এই নতুন প্রযুক্তির ROG GX700 মডেলের ল্যাপটপটি যেহেতু গেমিং ল্যাপটপের একটি অংশ তাই হাইড্রো ওভারক্লকিং সিস্টেমও যুক্ত করা হয়েছে এতে। এই সিস্টেম ল্যাপটপ থেকে বের হওয়া প্রায় ৫০০ ওয়াট অবধি গরম সহ্য করে নেবে।
১৭.৩ ইঞ্চি ফোর কে আল্ট্রা এইচডি স্ক্রীণের ল্যাপটপটিতে থাকছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের স্কাইলেক কোর আই সেভেন-৬৮২০এইচকে প্রসেসর। থাকছে ডিডিআর ৪ এর ১৬ জিবি র্যাম যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। গ্রাফিক্সের জন্য নির্মাতা সংস্থা এনভিডিয়া জিইফোর্স জিটিএক্স ৯৮০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) সহ ৮ জিবির জিডিডিআর ৫ ভিআরএএমআই।
এমন ল্যাপটপের দাম একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশী টাকায় তাই এর মূল্য চার লক্ষ ৮৪ হাজার ১৮৮ টাকা।



সহজ পাসওয়ার্ড বন্ধ করে দেবে মাইক্রোসফট

সহজ পাসওয়ার্ড বন্ধ করে দেবে মাইক্রোসফট
সহজ পাসওয়ার্ড বন্ধ করে দেবে মাইক্রোসফট


সহজ পাসওয়ার্ড বন্ধ করে দেবে মাইক্রোসফট


সম্প্রতি পেশাদারদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিঙ্কডইন থেকে ১১ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি হয়ে যায়। এ ঘটনার পর প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের পাসওয়ার্ড ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, যাঁরা মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহার করছেন, তাঁরা আর সহজ কোনো পাসওয়ার্ড দিতে পারবেন না। পাসওয়ার্ড নিরাপত্তা শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

লিঙ্কডইনের তথ্য অনুযায়ী, অধিকাংশ ব্যবহারকারী ‘123456’-এর মতো সহজ পাসওয়ার্ড ব্যবহার করতেন।

মাইক্রোসফটের আইডেনটিটি প্রোটেকশন টিমের কর্মকর্তা অ্যালেক্স উইনার্ট বলেন, প্রতিদিন সাইবার দুর্বৃত্তদের অনুমান করে দেওয়া এক কোটি পাসওয়ার্ড ঠেকিয়ে দেয় মাইক্রোসফট। হ্যাকারদের অনুমান করা ওই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে রাখে। ওই পাসওয়ার্ডগুলো বিশ্লেষণ করে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডগুলো শনাক্ত করা হয়। এরপর আক্রমণ হলে মাইক্রোসফট সেগুলো প্রতিহত করে।

মাইক্রোসফট কর্তৃপক্ষ জানায়, সহজ পাসওয়ার্ড দেওয়া বন্ধ করে দেবে তারা। মাইক্রোসফটের মেইল সেবা, ক্লাউডসহ বিভিন্ন সেবা ব্যবহারে সহজ কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না। সহজ পাসওয়ার্ড দেওয়া ঠেকাতে ‘স্মার্ট পাসওয়ার্ড লকআউট সিস্টেম’ চালু করছে মাইক্রোসফট। অপরিচিত কোনো যন্ত্র থেকে অনুমান করা পাসওয়ার্ড দিয়ে ঢোকার চেষ্টা করলে মাইক্রোসফট বাধা দেবে। কিন্তু পরিচিত যন্ত্র থেকে ব্যবহারকারী পাসওয়ার্ড ভুলে গেলেও কয়েকবার চেষ্টা করার সুযোগ পাবেন।