Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts

ছেলের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজতে যুক্তরাষ্ট্রে

ছেলের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজতে যুক্তরাষ্ট্রে
ছেলের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজতে যুক্তরাষ্ট্রে



ছেলের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজতে যুক্তরাষ্ট্রে


বলিউড তারকা শাহরুখ খান পরিবারসহ এখন লস অ্যাঞ্জেলেসে। সপরিবারে এবার যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্য, খান পরিবারের বড় ছেলে আরিয়ানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো। সেখানে একটি ভালো বিশ্ববিদ্যালয় খুঁজছেন শাহরুখ-গৌরি। এ জন্যই গত মঙ্গলবার শাহরুখ খান গিয়েছিলেন আমেরিকার সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে।

ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই তারকাকে পেয়ে মেতে ওঠেন সেলফি শিকারে। শাহরুখও দারুণ উপভোগ করেছেন ব্যাপারটা। পরে সেটা লিখে টুইট করেছেন, ‘সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরা দারুণ। অনেক আলিঙ্গন, অনেক সেলফি তোলা হলো। এভাবে আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ।’
শাহরুখের বড় ছেলে আরিয়ানের বয়স ১৮। কদিন আগেই হাইস্কুলের গণ্ডি পার করেছেন তিনি। হিন্দুস্তান টাইমস


‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমান-ক্যাটরিনা

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমান-ক্যাটরিনা
‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমান-ক্যাটরিনা



‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমান-ক্যাটরিনা


বন্ধু রণবীরের সঙ্গে সম্পর্কও ভাঙল, আর পুরোনো বন্ধু সালমানের সঙ্গে সম্পর্ক নিয়েও গুঞ্জন উঠা শুরু হলো। শোনা গেল, ক্যাটরিনার সঙ্গে অনেকগুলো ছবি করার কথা দিয়েছেন সালমান। ​এর মধ্যে ​কবির খানের ‘টিউবলাইট’ ছবিটির কথাও ছিল। আছে রাজ কুমার সান্তোষিসহ আরও কয়েকজন পরিচালকের ছবি। যদিও ‘টিউবলাইট’-এর নায়িকা হিসেবে কোনো বলিউড তারকাকে দেখা গেল না। সেখানে দেখা গেল নতুন তারকা চায়নিজ অভিনেত্রী চু চুকে।


কিন্তু খুবই নির্ভরযোগ্য সূত্র বলছে, শিগগিরই তাঁদের দেখা যাবে একসঙ্গে। সালমান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে রুপালি পর্দায় জুটি বাঁধবেন পুরোনো দুই বন্ধু। ছবিতে ক্যাটকে নিতে অনেক কারণই আছে। প্রথমত, এটা ‘এক থা টাইগার’‍-এর সিক্যুয়াল। ‘এক থা টাইগার’ ছবিতে সালমানের সঙ্গে ছিলেন ক্যাটরিনা। যার ধারাবাহিকতা থাকবে সিক্যু​য়ালে। অন্যদিকে, পরিচালক আলী আব্বাস জাফর ক্যাটরিনার বন্ধু। সুতরাং, ক্যাটরিনাই তাঁর প্রথম পছন্দ। সালমান ক্যাটের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং পরিচালকও তাঁকে এমন একটি পাণ্ডুলিপি দিয়েছেন যেখানে নায়িকা জয়া, অর্থাৎ​ ‘এক থা টাইগার’–এ ক্যাটরিনার করা আগের চরিত্রটি। সুতরাং, ​ক্যাট থাকছেন সিক্যুয়ালে। সবশেষ কিছু না হলেও শেষ ভরসা হিসেবে আছেন ছবির প্রযোজক। ছবিটির প্রযোজক আদিত্য চোপড়া যে ক্যাটের খুবই কাছের বন্ধু!







সালমানের বন্ধু কারা?

সালমানের বন্ধু কারা?
সালমানের বন্ধু কারা?


সালমানের বন্ধু কারা?


বি-টাউনে সালমানের বন্ধু অনেক। তবে সবাই কি কাছের? না। কাছের বন্ধুদের মধ্যে তিনি রেখেছেন সঞ্জয় দত্ত, শাহরুখ, আমির ও ক্যাটরিনাকে। 

সঞ্জয় দত্ত ও  আমির খানএকটি অনুষ্ঠানে সালমান বলেন, ‘সিনেপাড়ায় আমার অনেক বন্ধু। তাদের মধ্যে আছে ছেলে ও মেয়ে, পাখি, পশু—সবাই। কার নাম আমি বলতে পারি? সিনেপাড়ার সবাই আমার বন্ধু। কিন্তু কাছের বন্ধুদের মধ্যে বলব সঞ্জয় দত্ত; যাঁকে আমি আমার শৈশব থেকে দেখেছি। আরও আছে শাহরুখ খান, আমির খান।’
সালমানের ভাই সোহেল খান পরিচালিত ছবি ফ্রিকি আলির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সালমান এসব কথা বলেন। সাল্লু আরও মজা করে বলেন যে সম্ভবত তাঁর ছেলেবন্ধুতে আগ্রহ নেই মিডিয়ার। সালমান বলেন, ‘এসব নামে খুব বিরক্ত হয়েছেন, না? শাহরুখ খান ও  ক্যাটরিনাআমার কি কিছু মেয়ের নাম বলা উচিত? ঠিক আছে। ক্যাটরিনা কাইফ আমার বন্ধু।’
সালমান আরও বলেন, ‘ক্যাটরিনার ছবি (বারবার দেখো) মুক্তি পাবে আমাদের ছবির সঙ্গে (সোহেল খানের ফ্রিকি আলি)। সুতরাং আমি দুই দিক দিয়েই আছি।’ হিন্দুস্তান টাইমস।

কাজলে বিরক্ত ছিলেন শাহরুখ!

কাজলে বিরক্ত ছিলেন শাহরুখ!
কাজলে বিরক্ত ছিলেন শাহরুখ!


কাজলে বিরক্ত ছিলেন শাহরুখ!


শাহরুখ খান ও কাজলের গভীর বন্ধুত্ব আর পর্দায় ফুটে ওঠা অসাধারণ অভিনয়ের গূঢ় রসায়নের কথাই এতদিন প্রচলিত ছিল। এখনও আছে। এইতো কিছুদিন আগে দীর্ঘ পাঁচ বছর পর বলিউডের জনপ্রিয় এই তারকা জুটিকে আবারও একসঙ্গে দেখা গেল ‘দিলওয়ালে’ ছবিতে। ওই ছবির মুক্তির আগে শাহরুখ জানিয়েছেন, নতুন কোনো ছবিতে অভিনয় করার সময় প্রত্যেকবারই তিনি কাজলের অনুপস্থিতির বিষয়টা টের পান, কাজলকে খুব ‘মিস’ করেন তিনি। শাহরুখ খান বলেছিলেন, ‘প্রত্যেকবার ছবিতে অভিনয় করার সময় আমি কাজলকে মিস করি। এ ছবিটি (দিলওয়ালে) করার সময় সে আমাদের প্রায় ১৫০ দিনের মতো সময় দিয়েছে। সন্তানদের কাছ থেকে এ সময়টাতে দূরে থাকতে হয়েছে তাঁকে। আমি জানি একজন মা হিসেবে তাঁর জন্য এটা কতটা কষ্টকর ও ত্যাগের বিষয়।’ সেই শাহরুখ কিনা এবার বলছেন, কাজলকে ঘৃণা করার কথা! নিজেই জানিয়েছেন বলিউড বাদশা, যখন প্রথম দেখা হয়েছিল, তখন কাজলকে অপছন্দ করতেন। ‘বাজিগর’ শাহরুখ-কাজল জুটির প্রথম ছবি। শাহরুখ জানিয়েছেন, ছবিটি করার সময় কাজলের অভিনয় দক্ষতা সম্বন্ধে জানার জন্য তাঁকে ফোন করেন আমির খান। কারণ আমির কাজলের সঙ্গে অভিনয় করতে চেয়েছিলেন। তখন আমিরকে তিনি জানিয়েছিলেন, কাজল মোটেই ভালো অভিনেত্রী নন। শাহরুখের কথায়, ‘আমি আমিরকে মেসেজ করেছিলাম কাজল খুবই বাজে, কাজের প্রতি ওর কোনো ফোকাস নেই। তুমিও কাজলের সঙ্গে কাজ করতে পারবে না।’ 
কিন্তু সে দিন বিকেলের মধ্যেই কাজলের পারফরম্যান্স দেখে তাঁর প্রতি ধারণা বদলে যায় শাহরুখের। ‘আমি সে দিন বিকেলেই আমিরকে ফোন করে বলেছিলাম আমি জানি না এটা কী ভাবে হলো, কিন্তু কাজল অনস্ক্রিন ম্যাজিক করতে পারে।’ 
তাঁদের আলাপ এ ভাবেই। তবে বন্ধুত্ব হতে একটু সময় লাগে। ‘বাজিগর’-এর সেট থেকেই বন্ধুত্ব হয় তাঁদের মধ্যে। সেটে কাজলকে বেশি কথা বলতে দেখে রেগে যান শাহরুখ। তাঁকে চিৎকার করে ‘শাট আপ’ বলেন তিনি। আর সেখান থেকেই শুরু বন্ধুত্বের। সেই বন্ধুত্ব অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন—আজও অটুট। 
বলিউড ক্যারিয়ারে এই জুটি ‘বাজিগর’, ‘কারন-অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘মাই নেম ইজ খান’-এর মতো অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। 
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সালমান ক্যাটরিনা একসঙ্গে!

সালমান ক্যাটরিনা একসঙ্গে!
সালমান ক্যাটরিনা একসঙ্গে!


সালমান ক্যাটরিনা একসঙ্গে!

সালমান খান ও ক্যাটরিনাকে দেখা যাবে একসঙ্গে! বাস্তবে নয়, পর্দায়। সূত্র বলছে, মধ্যপ্রাচ্যের জীবনধারাভিত্তিক ব্র্যান্ড ‘স্প্লাশ’-এর বিজ্ঞাপনী শুটিংয়ে একসঙ্গে দেখা যাবে তাঁদের।
ইউনাইটেড আরব আমিরাতভিত্তিক ভারতীয় ব্যবসায়ী মিকি জগতিয়ানির ব্র্যান্ড এটি। ব্র্যান্ডটির বিজ্ঞাপনের একটি সূত্র জানায়, কবির খানের ‘টিউবলাইট’ ছবির শুটিং-এর জন্য লাদাখ যাওয়ার আগেই বিজ্ঞাপনের শুটিং করবেন সালমান। সালমান ও ক্যাটরিনা একসঙ্গে পাঁচটি ছবিতে অভিনয় করেন। কিন্তু তাদের একসঙ্গে কোনো বিজ্ঞাপন নেই।’
কবির খানের ছবিতে সালমান ও ক্যাটরিনার একসঙ্গে অভিনয়ের গুঞ্জন উঠেছিল। গত মাসে সে খবর মিথ্যে হওয়ায় সাল্লু ও ক্যাট ভক্তরা বেশ আশাহত হন। যদিও ছবিতে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের কথা শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে নির্মাতা এখনো নায়িকার নাম ঘোষণা করেননি।
অবশ্য রাজ কুমার সান্তোষির পরবর্তী ছবিতে সালমান ও ক্যাটের অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। 
বছরের প্রথম দিকে ক্যাটরিনার প্রেমিক রনবীর কানপুরের সঙ্গে চার বছরের সম্পর্কের অবসান ঘটে। এর মাঝে সাল মান রোমানিয়া উপস্থাপক-অভিনেত্রী ইউলিয়া ভারতের-এর সঙ্গেও সম্পর্কে জড়িয়ে যান।


হলিউডে ‘থ্রি ইডিয়টস’-এর আলী ফজল

হলিউডে ‘থ্রি ইডিয়টস’-এর আলী ফজল
হলিউডে ‘থ্রি ইডিয়টস’-এর আলী ফজল



হলিউডে ‘থ্রি ইডিয়টস’-এর আলী ফজল


‘থ্রি ইডিয়টস’-এর আলী ফজলের কথা মনে আছে? ওই যে একটি ছেলে পড়াশোনার চাপ না সইতে পেরে কলেজ হোস্টেলে আত্মহত্যা করেছিল। গিটার বাজিয়ে গেয়েছিল গান, ‘গিভ মি সাম সানশাইন/গিভ মি সাম রেইন/গিভ মি অ্যানাদার চান্স/আই ওয়াননা গ্রো আপ ওয়ান্স অ্যাগেইন।’
আমির খান, শরমন যোশী, মাধবনের পাশাপাশি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আলী ফজলকে। তখনো তিনি তারকা হয়ে ওঠেননি। সবে ক্যারিয়ার শুরু করছেন।
‘থ্রি ইডিয়টস’ ফজলের ভাগ্য বদলে দিয়েছে। এবার তিনি হলিউডে পাড়ি দিচ্ছেন। হলিউড পরিচালক স্টিফেন ফ্রেয়ার্সের পরবর্তী ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে ২৯ বছর বয়সী এ তরুণ অভিনেতাকে। তাঁর বিপরীতে হলিউড তারকা ডেম জুডি ডেঞ্চ। 
‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ ছবিটির ঘোষণা আগেই এসেছিল। ভারতীয় সাংবাদিক-লেখিকা শ্রাবণী বসুর ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল: দ্য ট্রু স্টোরি অব দ্য কুইন’স ক্লোজেস্ট কনফিড্যান্ট’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে। চিত্রনাট্য লিখেছেন লি হল। 
ছবির গল্প পুরোপুরি ইতিহাসনির্ভর। আগ্রার অধিবাসী আবদুল করিম ২৪ বছর বয়সে ইংল্যান্ড যান। রানির সহকারী হিসেবে কাজ পান এ সুদর্শন তরুণ। অচিরেই তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। 
করিমের মাধ্যমে রানি ভারতীয় উপমহাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। খুশি হয়ে রানি তাঁকে মুনশি উপাধি দেন। তাঁদের সম্পর্ক নিয়ে রাজপরিবারে ঘটে নানা ঘটনা। বলা হয়ে থাকে, উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় রানিকে নানা বিষয়ে প্রভাবিত করেছিলেন আবদুল করিম। 
১৯০১ সালে রানি ভিক্টোরিয়া মারা গেলে ভারতে ফিরে আসেন আবদুল করিম। জীবদ্দশায় আবদুল করিমকে অনেকগুলো চিঠি লেখেন রানি, করিমও তা-র উত্তর দেন। পরবর্তীতে চিঠিগুলো পুড়িয়ে ফেলেন রানির ছেলে সপ্তম এডওয়ার্ড। ১৯০৯ সালে ভারতের আগ্রায় মারা যান আবদুল করিম। 
আগামী মাসে ছবিটির শুটিং শুরু হবে। শুটিং হবে ভারত, স্কটল্যান্ড ও অন্য কিছু লোকেশনে।
জুডি ডেঞ্চ এর আগেও ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সে ছবির নাম ‘মিসেস ব্রাউন’। নামী এ অভিনেত্রীকে জেমস বন্ডের সাতটি সিনেমায় দেখা গেছে। ডেডলাইন ও ডেইলি মেইল অবলম্বনে।